সুন্দরবনে মহাবিপন্ন শুশুক প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

খুলনা প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ০০:১৯আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:২০

পূর্ব সুন্দরবনে মহাবিপন্ন শুশুক প্রজাতির একটি ডলফিন মৃত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্থ দুই ফুট দশ ইঞ্চি।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুপুর ২টার দিকে ফেরদৌস মোল্লা নামে এক ট্রলার চালক ভোলা নদীর চরে ডলফিনটিকে মৃত অবস্থায় আটকে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বনরক্ষী ও শরণখোলা ডলফিন সংরক্ষণ দলের সদস্যরা শুশুক প্রজাতির ওই ডলফিনটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান। বিকালে সেটির নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটি চাপা দেওয়া হয়েছে। ডলফিনটির গায়ে কোনও ক্ষতচিহ্ন নেই।

তবে সংগৃহীত নমুনা পরীক্ষার পরে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার