শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ১৫:১৮আপডেট : ১১ মার্চ ২০২১, ১৭:১১

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোররাতে হবিগঞ্জের বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের আব্দুল মৃত আজিদের ছেলে সোহেল মিয়া ও একই গ্রামের রমজান আলীর ছেলে আইয়ুব আলী। গৃহশিক্ষক সোহেল মিয়া বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র।

শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ওই ছাত্রীকে নিয়মিত বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন সোহেল। বুধবার (১০ মার্চ) রাতে ওই শিক্ষার্থীকে সোহেল মোবাইল ফোনে ডেকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে সোহেলের সহযোগী আইয়ুব আলীও তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

বানিয়াচংয়ের বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিকটিমকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন