৫২৭ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২৩:৫৫আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:৫৫

সরকার ৫২৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ৯০৪ টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে কেনা হবে এই এলএনজি। 

বুধবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে অর্থমন্ত্রী জানান, সুইজারল্যান্ড থেকে এলএনজি’র প্রতি এমএমবিটিইউ দাম পড়বে ৮ দশমিক ৩৪৫ মার্কিন ডলার। সিঙ্গাপুর থেকে যেটা আনা হচ্ছে সেটার দাম ৭ দশমিক ৪৪২১ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৪৮ কোটি ৫৩ লাখ ২৯ হাজার ৭৮০ টাকায় সিঙ্গাপুরের ভাইটোল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটবইউ এলএনজি ভ্যাট ও ট্যাক্সসহ সর্বমোট ২৭৮ কোটি ৭০ লাখ ২৫ হাজার ১২৪ টাকায় অটো ট্রেডিং এজি সুইজারল্যান্ডের কাছ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবো, সেটা হলো ভাইটোল এশিয়া প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি সম্পর্কে আমাদের কিছু কিছু তথ্য নজরে এসেছে তা আমরা বলেছি। এই কোম্পানিটি কালোতালিকাভুক্ত কোম্পানি। এ ধরনের তথ্য বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে। কিন্তু আমরা অনেক চেষ্টা করেও এ ধরনের কোনও অভিযোগ পাইনি। নেটেও এ ধরনের কোনও তথ্য পাইনি। তাই মিডিয়ার ভাইদের বলবো— আপনাদের কাছে কোনও তথ্য থাকলে আমাদের মন্ত্রণালয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘কুড়িগ্রাম (দাসেরহাট) নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ-২ এর পূর্তকাজ মো. মঈনউদ্দীন (বাঁশি) লিমিটেডের কাছ থেকে ১৩৬ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৯৯৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এলপিজির দাম কমল, ১২ কেজির সিলিন্ডার এখন কত?
বুধবার বন্ধ থাকবে দেশের সব জ্বালানি তেলের ডিপো
লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ
খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ
ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেজ কনফারেন্স
ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেজ কনফারেন্স
স্বামীকে হত্যা করে ৬ টুকরো: স্ত্রীর মৃত্যুদণ্ড
স্বামীকে হত্যা করে ৬ টুকরো: স্ত্রীর মৃত্যুদণ্ড
এলপিজির দাম কমল, ১২ কেজির সিলিন্ডার এখন কত?
এলপিজির দাম কমল, ১২ কেজির সিলিন্ডার এখন কত?
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা