পেলের নামে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২১, ২২:৪২আপডেট : ১০ মার্চ ২০২১, ২২:৪২

পাল্টে যাচ্ছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের নাম। ব্রাজিল তো বটেই, ফুটবলেরই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত পেলের নামে হচ্ছে স্টেডিয়ামটির নতুন নামকরণ। রিও ডি জেনেইরো রাজ্যের আইনসভার ভোটে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী মারাকানা স্টেডিয়ামের নতুন নাম হচ্ছে- এদসন আরান্তেস দো নাসিমেন্তো- রেই পেলে স্টেডিয়াম। ৮০ বছর বয়সী পেলের পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো, আর পর্তুগিজ শব্দ ‘রেই’ শব্দের অর্থ হলো ‘রাজা’।

ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তির অসংখ্য স্মৃতি আছে ঐতিহাসিক স্টেডিয়ামে। সান্তোসের হয়ে স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার বিপক্ষে ক্যারিয়ারের ১ হাজারতম গোল করেছিলেন এই মারাকানাতেই। ১৯৬৯ সালে মাইলফলক ছোঁয়া স্টেডিয়ামটিই হতে যাচ্ছে তার নামে।

এই স্টেডিয়ামে ১৯৫০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছে। ব্রাজিলের আয়োজন করা প্রথম বিশ্বকাপে এই মাঠেই গেঁথে আছে ইতিহাসের সবচেয়ে বড় দুঃখ। ১৯৫০’র বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হয়ে নামলেও ব্রাজিলকে হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। গোটা ব্রাজিল পরিণত হয়েছে শোকের দেশে, আর ওই কষ্টের অধ্যায়কে ডাকা ‘মারাকানাজো’ বলে। ২০১৬ সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছিল এখানে।

মারাকানা স্টেডিয়াম এতদিন ছিল মারিও ফিলহো নামের এক সাংবাদিকের নামে। ১৯৪০’র দশকে স্টেডিয়ামটি নির্মাণের পথে অবদান রেখেছিলেন তিনি। তবে রিও’র আইনসভার ভোটের পর তার নাম পাল্টে পেলের নামে হচ্ছে মারাকানা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা
সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা
খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান
খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা