বাংলাদেশের রক এরিনার প্রতিষ্ঠিত তারকা ও ‘এভয়েড-রাফা’ ব্যান্ডের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ই-কমার্স ব্র্যান্ড গুডিব্রো লিমিটেডের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ অংশীদার হিসেবে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
‘এভয়েড-রাফা’ ব্যান্ডের ভোকালিস্ট রায়েফ আল হাসান রাফা এবং গুডিব্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা আহ্নাফ তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, ই-কমার্স ব্র্যান্ড গুডিব্রো প্রাথমিকভাবে সলিড মেরুন টি-শার্টের ওপর একটি বিশেষায়িত নকশা রাফার ফ্যান বেসের একজন চিত্রশিল্পীর কাছ থেকে গ্রহণ করে। সেইসঙ্গে চিত্রশিল্পীর কাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনী স্বরূপ একটি নির্দিষ্ট শতাংশ লভ্যাংশ প্রদান করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে যেকোনও কাজে স্বচ্ছতা বজায় রাখতে গুডিব্রো সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে থাকে। তাছাড়া রিয়েল-টাইম বিক্রয়ের সমস্ত তথ্য অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে উভয়পক্ষ প্রতিনিয়ত নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘এভয়েড-রাফা’র ভোকালিষ্ট রায়েফ আল হাসান রাফা বলেন, ‘আমি গত ২ বছর ধরে গুডিব্রোর একজন নিয়মিত গ্রাহক। গুডিব্রোর স্বচ্ছতা ও গুণমান নিয়ে আমি খুবই সন্তুষ্ট। তাই বলতে চাই সবার সমর্থন ব্যতীত এই সমঝোতা চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আমরা অবিচ্ছিন্ন সমর্থন এবং কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
গুডিব্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা আহ্নাফ বলেন, ‘মানসম্মত ও গুণগত মানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া আমাদের মূল লক্ষ্য, কেননা ঠিক এ জায়গায়টায় আরও অনেক ব্র্যান্ড উন্নত মানের পরিবেশন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। আমরা উৎপাদন থেকে শুরু করে কাস্টমারের ঘর পর্যন্ত পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট থাকি। গুডিব্রোর শক্তির জায়গাটি হচ্ছে ৩৬০ ডিগ্রি সার্ভিস, যাতে কেবল পণ্যদ্রব্য উৎপাদনই অন্তর্ভুক্ত নয়, পুরো বিপণন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম, যতক্ষণ না এটি গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যায়।’









