মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ২৩:০৫আপডেট : ০৯ মার্চ ২০২১, ২৩:০৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষে চার জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন–মোহাম্মদ জাবেদ (৩০), মোহাম্মদ শওকত হোসেন (২৫), রাজ (৩০) ও মোহাম্মদ সাঈদ (৩৫)। আহতরা পেশায় ব্যবসায়ী ও দোকান কর্মচারী।

আহত শওকতের দোকান মালিক মিনু কসাই জানান, স্থানীয় গোলামের নেতৃত্বে আরমান, রহমান, আব্দুস সাত্তার, রাজু, সুমনসহ ২০-২৫ জন তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, তাদের ওই এলাকায় মাংসর দোকান রয়েছে। স্থানীয় গোলামসহ তার লোকজন বেশ কিছুদিন ধরে তাদের দোকানে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়।

আহতদের সঙ্গে হাসপাতালে আসা অনেকে জানিয়েছেন, হামলাকারীরা ওই এলাকায় একটি ক্লাব ঘর বানিয়ে চাঁদাবাজি করে আসছে। শুধু তাই নয়, ওই এলাকার তারা মাদক ব্যবসা করে। এগুলোর প্রতিবাদ করতে গেলেই হামলার শিকার হতে হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এমন ঘটনা শুনেছি। আহত চার জন ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরতির আগে এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স
বিরতির আগে এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা