সন্তানকে হত্যা করায় মায়ের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ০৩:০৭আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৩:০৮

কিশোরগঞ্জে নিজের দেড় বছরের শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মা সালমা বেগমকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। টাকা দিতে অপারগ হলে আরও এক বছর কারাভোগ করতে হবে তাকে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম সোমবার আসামির উপস্থিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালমা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

মামলার বিবরণ থেকে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়ার আবুল কালামের সঙ্গে বিয়ে হয় সালমার। তাদের দুটি সন্তান ছিল। ঘটনার ৮-১০ দিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তান তাইয়্যেবা (৪) ও মাহাথি মোহাম্মদকে (১৫ মাস) নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। ২০১৬ সালের ৫ মার্চ সকালে বাবার বাড়িতে সালমা বেগম দা দিয়ে তার শিশু সন্তান মাহাথি মোহাম্মদকে গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ সেদিনই সালমাকে আটক করে।
ওই দিনই স্বামী আবুল কালাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় স্ত্রী সালমাকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরের দিন সালমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শিশুপুত্রের কান্নাকাটিতে অস্থির হয়ে তিনি ছেলেকে গলাকেটে হত্যা করেন। এ সময় তার মাথা ঠিক ছিল না বলেও জবানবন্দিতে দাবি করেন তিনি।

পরে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দ শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন মাজহারুল ইসলাম খান বাচ্চু।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
চার বছর পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার 
চার বছর পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?