নারী দিবস উদযাপনে দারাজের আকর্ষণীয় অফার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মার্চ ২০২১, ০১:৫৭আপডেট : ০৯ মার্চ ২০২১, ০১:৫৭

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্প্রতি ‘লেট হার এক্সপ্লোর, টু কনকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে।

হরলিকসের কো-স্পন্সরশিপে এই ক্যাম্পেইনটি মার্চের ৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে। দারাজে এই সময়সীমার মধ্যে ক্রেতারা বিভিন্ন অফার উপভোগ করতে পারবে। মার্চের ১৫ তারিখ পর্যন্ত বিকাশ পেমেন্টের উপর ১০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইনের আওতায় শাড়ি, সালোয়ার কামিজ, ঘড়ি, জুতা, গহনা, স্বাস্থ্য এবং সৌন্দর্য পণ্য, মা ও শিশুর যত্ন সম্পর্কিত পণ্য, গৃহ সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, খেলাধুলা ও আউটডোর আইটেমের মতো পণ্যগুলো ক্রয় করা যাবে। এছাড়া, গ্রাহকরা দারাজ ফ্যান ক্লাবে তাদের ‘পাওয়ার উইম্যানের’ গল্প শেয়ার করে আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বর্তমানে, দারাজে ৩৬৪ জন নারী কমর্রত রয়েছেন এবং এর মধ্যে অনেকেই টিম লিড হিসেবে কাজ করছেন।

এই বিষয়ে দারাজের ম্যানেজিং ডিরেক্টর- সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের দেশের সত্যিকারের বিকাশের জন্য নারীদের ক্ষমতায়ন আবশ্যক। যার ফলে আমাদের প্রতিষ্ঠানে অনেক নারী কাজ করছেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নারীদের অবদানের জন্য তাদেরকে ধন্যবাদ
জানাতে চাই।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানো জরুরি: রিজভী
কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানো জরুরি: রিজভী
ফেনীতে প্রবাসী স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
ফেনীতে প্রবাসী স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’