১৩০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ০০:০৪আপডেট : ০৯ মার্চ ২০২১, ০০:০৪

বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৩০০ ‍ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। সোমবার (৮ মার্চ) বিকালে স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। রাতে সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হোসেন এ তথ্য জানান।

আটককৃতরা হচ্ছে– বাকেরগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মৃত কামাল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার এবং তার সহযোগী সদর উপজেলার গাউয়াসর সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার ওরফে নবীন। 

জাকির হোসেন বলেন, রাসেল ও তানভীরকে আটকের পর সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানার নেতৃত্বে থানার ওসি আজিমুল করিম তল্লাশি চালিয়ে ওই বসতঘর থেকে ওই ইয়াবা উদ্ধার করেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু