নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ০০:০৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:০৮

নিউজিল্যান্ডের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। এই কম্পনের জেরে সেখানে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি)। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকাজুড়ে সুনামির ঢেউ দেখা দিতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

কম্পনটির উৎপত্তিস্থল ছিল নর্থ আইল্যান্ডের জিসবর্ন শহর থেকে ১৪৮ মাইল দূরে এবং সাগরের ৬ দশমিক ২ মাইল গভীরে। স্থানীয় সময় শুক্রবার ভোর আড়াইটার দিকে এটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে লোকজনকে দ্রুত নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ক্রাইস্টচার্চ শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রবল বিধ্বংসী ওই ভূমিকম্পে ১৮৫ জনের মৃত্যু হয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন