আন্দোলনের দ্বিতীয় দিনে পরীক্ষার দাবিতে অনশনে ডুয়েট শিক্ষার্থীরা

ডুয়েট প্রতিনিধি
ডুয়েট প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ০০:০০আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:০০

আন্দোলনের দ্বিতীয় দিনে চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার দাবিতে  অনশন শুরু করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান তৌফিক জানান, আগামী দুই মাসের মধ্যে চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করতে না পারলে অনেকেই সরকারি চাকরিতে আবেদনের সুযোগ হারাবে।

ডুয়েটের উপাচার্য মো. হাবিবুর রহমান বলেন, অনশনরত ছাত্ররা প্রজেক্ট থিসিস শুরু করেছে। অনেকেই ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং শুরু হওয়ার কথা, সেটাও শুরু করা হয়েছে। এই সময়টা যদি প্রজেক্ট থিসিস ও ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং করে তাহলে এক মাস সময় লেগে যাবে।

এই সময়ের মধ্যে যদি তারা এই কাজটা করে এবং ২৪ মে থেকে পরীক্ষা শুরু হয় তবে তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় বলে তিনি মনে করেন।

এদিকে অনশনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর চলমান সেমিস্টারের  স্থগিতকৃত সকল একাডেমিক পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
কমছে অর্ডার, বেকার লাখো শ্রমিক: জুনে রফতানি বৃদ্ধির আড়ালে কী
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
‘আঁচ পেলেই’ দাম বাড়ে, কমার পরদিনও সরকারি মূল্যে এলপিজি মিলছে না
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার