অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগ: ১৮ জেলের জেল-জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ০২:৫৯আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:৫৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর ষষ্ঠ অভয়াশ্রমে মাছ শিকার করায় ১৬ জেলেকে কারাদণ্ড এবং ২ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে’র ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম।

বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ইলিশসহ সব ধরনের মাছ বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকার দেশের ৫টি অভয়াশ্রমে ৩শ’৯২ কিলোমিটার এলাকায় পহেলা মার্চ থেকে দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধজ্ঞা জারি করেছে। এই নির্দেশনা উপেক্ষা করে একদল জেলে বুধবার বিকেলে মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার ষষ্ঠ অভয়াশ্রমে মাছ শিকার করছিল।

খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় উপজেলা মৎস্য অধিদফতর অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৬ জনকে এক মাস করে কারাদণ্ড এবং ২জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন