ফুলগাজী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফেনী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ২৩:৩৬আপডেট : ০২ মার্চ ২০২১, ২৩:৩৬

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক দুটি মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২ মার্চ) স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ফুলগাজী থানায় দায়ের মামলায় আসামি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর তা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, হয়রানির উদ্দেশ্যে যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় আসামি করে চার্জশিটভুক্ত করা হয়েছে। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে এর প্রতিকার চাইবেন বলে জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
চ্যাটবটের তথ্যফাঁস নিয়ে চীন-মার্কিন এআই যুদ্ধ
চ্যাটবটের তথ্যফাঁস নিয়ে চীন-মার্কিন এআই যুদ্ধ
মিরপুরে অফিসার্স কোয়ার্টারে আগুন
মিরপুরে অফিসার্স কোয়ার্টারে আগুন
৬৮ হাজার কোটিতে সারা দেশে হবে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ  
৬৮ হাজার কোটিতে সারা দেশে হবে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ  
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান