হবিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ 

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৭

শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। 

রবিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত।  প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিজিবি, পুলিশ, আনসার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

হবিগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের ২৪ কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন ৬৭৩ জন পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম ও ২১৬ জন আনসার সদস্য ।

হবিগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন। 

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম বলেন, যেকোনও ধরনের শৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।  আশা করি সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা