শ্রীপুরে আ.লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৪ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৪

গাজীপুরের শ্রীপুরে মোটরবাইকে ধাক্কা লাগার জেরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা ইলেক্ট্রনিক সামগ্রী ও ফার্নিচার দোকানসহ চারটি দোকান এবং দুটি মোটরবাইক ভাঙচুর করে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।

শ্রীপুরে আ.লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ আলম প্রধান বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে আমি স্থানীয় মোল্লাপাড়া এলাকার সংযোগ সড়ক থেকে নয়নপুর-বরমী সড়কে উঠছিলাম। এসময় গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফির উদ্দিনের ভাতিজা শরীফের মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসায় বসার কথা ছিল। তবে আওয়ামী লীগ নেতা আফির উদ্দিনের নেতৃত্বে মজিবুর রহমান, তার ছেলে শরিফ, ময়েজ উদ্দিনের ছেলে রিফাত ও শামসুদ্দিনসহ তাদের ৭/৮ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে নয়নপুর বাজারে আমার মিতু ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফার্নিচার এবং রুবেলের বিসমিল্লাহ্ ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার দোকানে হমলা চালায়। হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি দোকানে লুটপাট চালান। এসময় তারা দুটি মোটরবাইকও ভাঙচুর করেন। পরে অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলাকারীদের বাধা দিতে গিয়ে আমি ও রুবেল আহত হই।

 অভিযুক্ত গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফির উদ্দিন হামলা ও ভাঙচুরের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, শরিফের গায়ে মোটরবাইক তুলে দিয়ে উল্টো তারা শরিফকে মারধর করেছে। এ নিয়ে মীমাংসার কথা বলেও তারা বসেনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া জানান, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
 ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি