কবি’র জন্যে কাঁদলেন মন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৩

কিছু শোক কেবল শব্দে প্রকাশ করা যায় না। অন্তরের গভীরে থাকে তার নীরব অনুরণন। অতি প্রিয়জনকে হারানোর বেদনা সেখানে সারাক্ষণ নাড়া দেয় মগ্ন চৈতন্যকে। নেত্রকোনাবাসী তেমনই কষ্টকাতর। কারণ, ‘নেত্রকোনার বাতিঘর’ হিসেবে পরিচিত প্রিয় ব্যক্তিত্ব ও বটবৃক্ষ সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তার মৃত্যু ছুয়েছে জেলার সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকেও। স্মরণসভায় এসে তিনি কেঁদেছেন, কাঁদিয়েছেন প্রিয় কবির ভক্তকুলকেও।

গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাঁর মৃত্যুতে আকস্মিকভাবে থমকে যায় নেত্রকোনার নাগরিক সমাজ। সাতদিন পর আরেক সোমবারে (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা থেকে শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় প্রয়াতের ওপর আলোচনা উপলক্ষে শুরু হয়  ‘নাগরিক স্মরণানুষ্ঠান’ ।

এখানে এসেছিলেন কবি, সাহিত্যক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও দলমত নির্বিশেষে রাজনৈতিক নানা সংগঠনের নেতারাও। এসেছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুও ।

অনুষ্ঠানে কবিকে নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ডায়াসে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে শুরু করেন প্রতিমন্ত্রী। প্রিয় মানুষটির প্রস্থান মেনে নিতে না পারায় বক্তব্য রাখার সময় চোখের পানি থামাতেই পারছিলেন না তিনি। এমন পরিস্থিতিতে সভায় উপস্থিত সকলের মধ্যে নেমে আসে আরও বিষাদ।

কান্না জড়িত কণ্ঠে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, আজ এই বকুলতলায় বসন্তকালীন উৎসব হওয়ার কথা ছিল। কামরুল অনুষ্ঠানে থাকতো, কবিতা পড়তো। কিন্তু, আজ করতে হচ্ছে তাকে ঘিরে শোকসভা, স্মরণানুষ্ঠান!

কামরুল সংস্কৃতি ও সংগঠনের মধ্য দিয়ে নেত্রকোনাকে তুলে ধরেছেন৷ কামরুল আছেন, কামরুল থাকবেন। এসব কথা বলে কেঁদে কেঁদে মঞ্চ থেকে একপর্যায় নেমে যান প্রতিমন্ত্রী।

কবির স্মরণানুষ্ঠানে সঞ্চালনা করেন সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সাইফুল্লাহ এমরান। এতে স্থানীয় ও ঢাকা থেকে প্রাণের টানে ছুটে আসা কবি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। 

কবিকে স্মরণ করে সাহিত্য সমাজের পাশাপাশি বিভিন্ন জন ও সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে মোমবাতি প্রজ্বালন ও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
শরণার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ, পরে জানা গেলো পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল
শরণার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ, পরে জানা গেলো পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল