শহীদ মিনার ভেঙে ফেললো দুর্বৃত্তরা

মাগুরা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৬

রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা ভেঙে ফেললো শহীদ মিনার। একুশের রাতে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজে এ ঘটনা ঘটেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

কলেজ অধ্যক্ষ পল্লব কুমার দে জানান, কলেজ প্রতিষ্ঠার পর ২০০২ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শনিবার বিকালে তিনি শহীদ মিনারটি অক্ষত অবস্থায় দেখেছেন। রবিবার সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে মাটিতে পড়ে আছে। ঘটনাটি তিনি পুলিশকে জানালে পুলিশ এসে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করে। পরে পুনর্নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মাগুরা উদীচী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখা, আবৃত্তি সংগঠন কণ্ঠবীথিসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংস্থা।

সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মোখলেছুর রহমান বলেন, ‘এটি শুধু শহীদ মিনার নয়, গোটা জাতির ওপর হামলা। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।’

সদর থানার ওসি জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
অভাবে মেয়েকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে বলেছিলেন, ‘জিনে নিয়ে গেছে’
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
৩০ শতাংশ জমি বেচে পতাকা বানিয়েছি, বিশ্বকাপ জিতলে তিন গুণ বড় বানাবো
সর্বশেষ খবর
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের