আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫২

অনলাইনে জঙ্গিবাদ প্রচারণার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুল আলিম (২১)। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, চারটি সিম কার্ড, দুইটি উগ্রবাদী বই ও চ্যাটিংয়ের স্ক্রিনশট জব্দ করা হয়।

অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘গ্রেফতার আসামি মো. আব্দুল আলিম টেলিগ্রাম গ্রুপ ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী গ্রুপের’ অ্যাডমিন হিসেবে কাজ করে আসছিল। অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল সে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নাশকতা পরিকল্পনার প্রস্তুতি নেওয়ার জন্য ‘সিকিউরড গ্রুপ’ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং করে আসছিল।’’

এই গ্রুপের দুই সদস্যকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে।বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ১০ ফেব্রুয়ারি নরসিংদী জেলার রায়পুরা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ছিল আব্দুল আলিম বলে জানাযন অ্যান্টি টেরোরিজম ইউনিটের এই কর্মকর্তা।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন