স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে হত্যা চেষ্টার মামলায় ছাত্রলীগ সভাপতি কারাগারে

পটুয়াখালী প্রতি‌নি‌ধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের সমর্থক রাকিবুল ইসলাম দীপ্ত (২২) কে হত্যা চেষ্টার মামলায় শহর ছাত্রলীগ সভাপতিসহ দু’জন কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক জামাল হোসেনের আদালতে কলাপাড়া শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদ রুদ্র স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদনের পর বিজ্ঞ আদালত শুনানি শেষে না মঞ্জুর করেন। 

আলিফ মাহমুদ রুদ্র

এর আগে ২৭ জানুয়ারি বিকালে দীপ্তর মা সেলিনা বেগম বাদী হয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সমর্থক শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র সহ অজ্ঞাত নামা ৮/১০জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন।

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে শহরের মনোহরপট্টি তিন রাস্তার মোড়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সমর্থক আসাদুজ্জান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র সহ অজ্ঞাত নামা ৮/১০জন ধারালো অস্ত্র দ্বারা দীপ্তকে হত্যা চেষ্টা করে। আসামিদের ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষার চেষ্টা করায় আঘাত দীপ্ত’র বাম হাতের কনুইর উপরিভাগে ও নিচের অংশে পড়ে গুরুতর জখম হয়। এছাড়া মাথার পেছনের অংশে ও বাহুর নিচে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের