নারায়ণগঞ্জে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিমিধি
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের তথ্যানুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াস আলী ওরফে মো. ইলিয়াস আলী দেহুন্দাভী (২৭)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে সময় তার থেকে উগ্রবাদী বই, লিফলেট ও সিডি জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার ইলিয়াস আলী কিশোরগঞ্জের করিমগঞ্জের চরদেহুন্দা এলাকার বাসিন্দা। ২০১৩ সালে গাজীপুর অস্ট্রেলিয়া লিমিটেড কারখানায় চাকরি করা অবস্থায় তিনি নিষিদ্ধ সংগঠনে জড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইলিয়াস দেশে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করাই তার চূড়ান্ত লক্ষ্য বলে জানিয়েছে। এ লক্ষ্যে সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে এবং সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা
অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা
ইউল্যাবে শেষ হলো ‘বিবিএ মনসুন এক্সপো’
ইউল্যাবে শেষ হলো ‘বিবিএ মনসুন এক্সপো’
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত