গোপনে কারখানার যন্ত্রপাতি বিক্রি করতে গিয়ে বিপাকে মালিকপক্ষ

বরিশাল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫২

ব‌রিশাল নগরীর রুপাতলী‌তে অব‌স্থিত সোনারগাঁও‌ টেক্সটাই‌ল মি‌লে তালা ঝু‌লি‌য়ে‌ছে শ্রমিকরা। ম‍া‌লিকপক্ষ গোপ‌নে কারখানার যন্ত্রপা‌তি বি‌ক্রি ক‌রে দেওয়ার অভি‌যো‌গে বুধবার (৩ ফেব্রুয়ারি) রা‌তে শ্রমিকরা কারখানার গেইটে বি‌ক্ষোভ ক‌রে।

সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম প‌রিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, প্রায় ১০ মাস ধ‌রে ক‌রোনার অজুহা‌তে বন্ধ রাখা হ‌য়ে‌ছে সোনারগাঁও টেক্সটাইল মি‌ল। আর এরপর থে‌কে বন্ধ র‌য়ে‌ছে শ্রমিক‌দের ব‌কেয়া বেতন-ভাতাও। এমন‌কী কর্তৃপক্ষ শ্রমিক‌দের খবরও নেয়‌নি। বেতন ভাতার দাবি‌তে এর আগে বি‌ভিন্ন সময় আন্দোলন সংগ্রামও ক‌রে‌ছে তারা। কিন্তু মিল কর্তৃপক্ষ তা‌তে কর্ণপাত ক‌রে‌নি।

শ্রমিকরা অভিযোগ ক‌রে, বেতন-ভাতা না দি‌য়ে মিল কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপা‌তি গোপ‌নে বি‌ক্রির চেষ্টা ক‌রে। এরই অংশ হি‌সে‌বে বিকা‌লে ক‌য়েকজন ক্রেতা‌কে নি‌য়ে কারখানায় আসে মি‌লের হেড অফিসের ক‌য়েকজন কর্মকর্তা। এরপ‌রে কারখানার নিজস্ব কাভার্ডভ্যা‌নে ব‌বিন, র‌বিন, ক্যানসহ আরও যন্ত্রপা‌তি লোড ক‌রে। বিষয়‌টি জান‌তে পে‌রে শ্রমিকরা কারখানার সাম‌নে অবস্থান নেয়। তারা গেটে তালা ঝুলিয়ে দেয়। প‌রি‌স্থি‌তি উত্তপ্ত দেখ‌তে পে‌য়ে গা‌ড়ি রেখেই সট‌কে প‌ড়ে ক্রেতা ও মিল কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানায়, তা‌দের ব‌কেয়া প‌রি‌শোধ না হওয়া পর্যন্ত কোনও মালামাল এখান থে‌কে নি‌তে দেওয়া হ‌বে না। ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার ‍উপ-পরিদর্শক (এসআই) ‍আসাদুল ‍ইসলাম জানান, আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে পু‌লিশ নি‌য়ো‌জিত রয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে বাবা নিখোঁজ, ডোবায় মিললো লাশ
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
ইয়াবাসহ সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তা চিকিৎসক আটক
ইয়াবাসহ সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তা চিকিৎসক আটক
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি