সাকিবকে নিয়েই টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৮

অবশেষে প্রায় এক বছর পর টেস্টের আঙিনায় ফিরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি হচ্ছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শুরুতে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছে।

ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজেও একই প্রত্যাশা স্বাগতিকদের। কিন্তু টেস্টের ক্যারিবীয় দলটির শক্তি সামর্থ একটু ভিন্ন। তাই বাংলাদেশ দলও খুব সতর্ক।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত বছরের ফেব্রুয়ারি। সেখান থেকে পরিবর্তন আনা হয়েছে চারটি। ফিরেছেন সাদমান। চোট সংশয়ে থাকা সাকিব আল হাসানও ফিরেছেন। রয়েছেন মেহেদী হাসান। এছাড়া দলে একমাত্র পেসার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান। বল ধীরে ধীরে এই উইকেটে টার্ন করবে দেখে একাদশে রাখা হয়েছে ৪ স্পিনার!

সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হচ্ছে তিন জনের। বনার, মেয়ার্স ও মোসেলের অভিষেক হচ্ছে এই টেস্ট দিয়ে। অলরাউন্ডার মেয়ার্স ছাড়াও পেসার হিসেবে রয়েছেন আরও দুজন- গ্যাব্রিয়েল ও রোচ। আর বিশেষজ্ঞ স্পিনার দুজন। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসেলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে বড় সুবিধা বাংলাদেশের, সরাসরি নকআউটে টাইগাররা
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার!
অস্ট্রেলিয়া সিরিজ সামনে, ফিটনেস রিপোর্টের অপেক্ষায় বিসিবি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার
মোটা অঙ্কের বেতনও টানতে পারলো না, ইতালিকে ‘না’ বললেন গার্দিওলা
মোটা অঙ্কের বেতনও টানতে পারলো না, ইতালিকে ‘না’ বললেন গার্দিওলা
দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি: পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি: পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
‘দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন’, কোন অসুস্থতায় পদ ছাড়লেন রাষ্ট্রপতি
‘দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন’, কোন অসুস্থতায় পদ ছাড়লেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি