ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক ভূমি কর্মকর্তা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৩

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা দিয়ে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা পড়েছেন এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ছদ্মবেশে দুদকের কর্মকর্তাদের সামনে সেবাগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। লেনদেনের সময় তাকে আটক করে দুদক। 

অভিযানে উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, এআই ওবাইদুর রহমান, প্রধান সহকারী রেজাউল করিম উপস্থিত ছিলেন। 

তারা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে কিছু অভিযোগ করে ওই ইউনিয়নের সেবাগ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে এসে তার প্রমাণ পাওয়া গেলে নিজেদের পরিচয় গোপন রেখে সুযোগের অপেক্ষায় থাকেন তারা। এ সময় দুদকের পাতা ফাঁদে পা দেন এই কর্মকর্তা। এরই এক পর্যায়ে টাকা লেনদেনের সময় হাতে নাতে আটক করা হয়েছে। 

দুদকের কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা প্রয়োজনীয় প্রমাণসহ সবকিছু হস্তান্তর করবো। তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, ‘দুদকের কর্মকর্তারা অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
সরকারের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি
সরকারের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি
বিশ্বকাপে স্পেনের দুই ম্যাচে সন্দেহজনক বেটিং, এলো চাঞ্চল্যকর তথ্য
বিশ্বকাপে স্পেনের দুই ম্যাচে সন্দেহজনক বেটিং, এলো চাঞ্চল্যকর তথ্য
খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ৬৫ লাখ টাকা
খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ৬৫ লাখ টাকা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে