৪২ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি  
০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬

হরিণ ধরা ও হত্যা বা বিক্রি আইন করে নিষিদ্ধ করা হলেও সুন্দরবনে চোরা শিকারির উপদ্রব থামছেই না। আবারও বাগেরহাটের রামপালে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই চোরাশিকারি হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫১) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৮)।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এস আই গাজী ইকবারের নেতৃত্বে সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারি নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের ওপর থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বদনজর ও তার প্রতিকার
বদনজর ও তার প্রতিকার
এবার সেই কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষককে একসঙ্গে বদলি, তাদের অপরাধটা কী?
এবার সেই কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষককে একসঙ্গে বদলি, তাদের অপরাধটা কী?
বিদায় বলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ওতামেন্দি
বিদায় বলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ওতামেন্দি
রান্নার পর গরুর মাংস সবুজ হয়ে গেলো কেন, পরীক্ষা করা হবে ল্যাবে
রান্নার পর গরুর মাংস সবুজ হয়ে গেলো কেন, পরীক্ষা করা হবে ল্যাবে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ