যেসব খাবারে পাবেন ভিটামিন-এ

আজরাফ আল মূতী
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২২
image

ত্বকের গঠন কোষগুলোতে ভিটামিন এ-এর প্রভাব রয়েছে। ত্বকের সুস্থতার জন্য তাই এটি জরুরি। চোখ ভালো রাখতেও প্রয়োজন ভিটামিন-এ।

যেসব খাবারে পাবেন ভিটামিন-এ

বিভিন্ন ধরনের খাবার থেকে দৈনন্দিন ভিটামিন এ-এর চাহিদা পূরণ করা সম্ভব। জেনে নিন কোন খাবারগুলোতে ভিটামিন এ পাবেন-
কলিজা
কলিজায় আয়রনের পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।
গাজর
এক কাপ গাজরে যে পরিমাণ ভিটামিন এ থাকে, তা একজন মানুষের গড় চাহিদার ৩৩৪ শতাংশ পর্যন্ত পূরণ করতে পারে।

কুমড়া
কুমড়াতে পাওয়া যায় ভিটামিন এ। প্রতিদিন একশ গ্রাম কুমড়া খাবারে যোগ করে নিলে তা আপনার চাহিদার ১৭০ শতাংশ পূরণ করতে পারবে।
মিষ্টি আলু
শুধু একটি মিষ্টি আলুই মানুষের দৈনন্দিন ‘ভিটামিন-এ’-এর গড় চাহিদার ৪৩৮ শতাংশ পূরণ করতে সক্ষম। এছাড়াও এটি ত্বকের কোষের জন্য প্রয়োজনীয় ‘ভিটামিন-এ’ সরবরাহ করতে এবং ইনফেকশন বা সংক্রমণ ঠেকাতে
টমেটো
টমেটোতে ক্যালোরি কম থাকলেও এর মিনারেল কনটেন্টে প্রচুর ভিটামিন এ রয়েছে। একটি মাঝারি আকারের টমেটো আপনার দৈনন্দিন চাহিদার ২০ শতাংশ পূরণ করতে সক্ষম।
লাল মরিচ
লাল মরিচে ভিটামিন এ-তো থাকেই, পাশাপাশি এতে থাকে কারোটেনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। খাদ্য তালিকায় রাখলে এটি আপনার দৈনন্দিন ‘ভিটামিন এ’ চাহিদার ৪২ শতাংশ পূরণ করবে।
সবুজ শাক-সবজি
সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়াও এতে ম্যাঙ্গানীজ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি এবং কে থাকে।
মাছ
মাছ ও মাছের তেল ভিটামিন এ- এর চমৎকার উৎস। 
দুধজাতীয় খাবার
এক কাপ দুধ দৈনন্দিন ১০-১৪ শতাংশ পর্যন্ত ভিটামিন এ সরবরাহ করতে পারে। আর এক্ষেত্রে পনির ১ থেকে ৬ শতাংশ পর্যন্ত সরবরাহ করে।
তথ্য: বোল্ডস্কাই

/এনএ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিকে পাত্তা দিচ্ছে না স্পেন
ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিকে পাত্তা দিচ্ছে না স্পেন
সেনাবাহিনীর আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা 
সেনাবাহিনীর আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা 
তাজিকিস্তানকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান ঢাকার
তাজিকিস্তানকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান ঢাকার
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল