ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ২২:২৩আপডেট : ০৪ জুন ২০২৬, ২২:২৩

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিন নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করেন। এসময় তার আইনজীবী কামরুন নাহার বনানী জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ২৬ এপ্রিল তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিন প্রার্থনা করেন। তিনি বয়স্ক নারী হওয়ায় তাকে জামিন দিলে পলাতক হওয়ার আশঙ্কা নেই বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত আগামী ২৪ জুন ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

/এআই/এম/
সম্পর্কিত
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত
আদাবরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাসু গ্রেফতার
সর্বশেষ খবর
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়