রামিসা ধর্ষণ-হত্যা মামলা

বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ১৬:৪৮আপডেট : ০৪ জুন ২০২৬, ১৮:২০

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধষর্ণের পর গলা কেটে হত্যা মামলাটি মাত্র ৪ কার্যদিবসে কার্যক্রম শেষ করে পঞ্চম কার্যদিবস ৭ জুন রায় ঘোষণা করতে যাচ্ছেন ট্রাইব্যুনাল।

এ চার দিন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়। আসামি সোহেল রানাকে আনা হয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। আর স্বপ্নাকে আদালতে আনা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে।

মামলার ৪ দিনই সোহেলের মুখে ডলারে নাম প্রকাশ, কখনও মূর্ছা গেছেন স্বপ্না, কখনও অসুস্থ, কখনও অজ্ঞান, কখনও কাঁপাকাঁপি করার ভানসহ নানান নাটক করে চলেছেন স্বপ্না।

শুনানির দিনগুলোতে অসুস্থ কিংবা মূর্ছা যাওয়ার ভান করলে বৃহস্পতিবারের (৪ জুন) কর্মকাণ্ড অতীতকে ছাড়িয়ে গেছে। এদিন বিচার চলাকালীন সারাক্ষণ কাঁদতে দেখা গেছে তাকে। সোহেল রানাকেও বারবার তার স্ত্রীর দিকে তাকাতে দেখা যায়।

একপর্যায়ে হঠাৎ দুপুর ১টার দিকে স্বপ্না তেড়ে মারতে যান তার স্বামী আসামি সোহেল রানাকে। আসামির ডকে তখন দুই নারী পুলিশ তাকে নিবৃত করেন। আদালতের মধ্যেই নারী পুলিশ চড় তোলেন তাকে মারার জন্য। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতে হঠাৎ সামান্য শোরগোল শোনা যায়।

তখন বিচারক পরিস্থিতিতে হস্তক্ষেপে করেন। তিনি আসামিদের বলেন, ‘‘আপনারা দুজনে যুক্তিতর্ক নীরবে শোনেন। গতকাল আত্মপক্ষ শুনানিতে আপনাদের বক্তব্য শুনেছি। আজ আপনারা যুক্তিতর্ক শোনেন। না হলে আপনাদের হাজতখানায় পাঠানো হবে। যুক্তিতর্ক শুনানিতে আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়। এরপরও অঝোরে কাঁদে স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ছিল সোহেল।

আসামি সোহেলও কম যায় না। আদালতে আনা নেওয়ার পথে ‘ডলার’ নাটক মঞ্চস্থ করে। কখনও পুলিশ হেফাজতে অসুস্থ হওয়ার ভান করে। আবার কখনও কখনও আদালতে বলে, ‘‘দোষ আমি করেছি, আমার স্ত্রী কোনও দোষ করেনি।’’ বৃহস্পতিবার স্ত্রী স্বপ্না সারাক্ষণ কাঁদার সময় তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল সোহেল।

আরও পড়ুন:

শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো

রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার

/এআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লেন জামায়াত আমির
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী
সর্বশেষ খবর
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়