মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জুন ২০২৬, ২৩:৪৩আপডেট : ০৪ জুন ২০২৬, ২৩:৪৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মামলাজট নিরসনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মামলা দ্রুত নিষ্পত্তি ও আইনি সংস্কার উদ্যোগ জোরদারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (৪ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সভায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে চলমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক জটিলতা নিরসন এবং আইনি প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তালিকা ও কার্যক্রমে অতীতে অনিয়ম ও জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমন্বিতভাবে সমাধানের চেষ্টা চলছে।

তিনি বলেন, লক্ষ্য হলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের মামলাজট কমিয়ে আনা। এ ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সংস্কারের দিকেও অগ্রসর হওয়া হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে বিচারাধীন মামলার চাপ বিচার ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে কিছু জটিল আইনি ইস্যু ঝুলে রয়েছে।

তিনি বলেন, একই ধরনের মামলাগুলো একত্রিত করে নিষ্পত্তি, বিকল্প আইনি পথ অনুসন্ধান এবং নীতিগত নির্দেশনা পর্যালোচনার মাধ্যমে মামলাজট কমানো সম্ভব। রাষ্ট্রের স্বার্থে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় উভয় পক্ষ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং নিয়মিত সমন্বয় সভা আয়োজনের বিষয়ে একমত হন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত
আদাবরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাসু গ্রেফতার
কারামুক্ত বাবাকে জড়িয়ে কাঁদলেন মেয়ে, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়