বিশ্বকাপ উপলক্ষে হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি

হিলি প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৬:৪৬আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:৩৭

২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে আনন্দ র‍্যালি করেছেন সমর্থকেরা। এ সময় তারা প্রিয় দলের জন্য শুভকামনা জানান এবং আসন্ন বিশ্বকাপেও আর্জেন্টিনা শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে হিলি স্থলবন্দরের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। এতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে এবং দলের জার্সি পরে অংশ নেন। এ ছাড়া বড় বড় বাঁশি বাজানো, আতশবাজি ফোটানো ও রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করা হয়।

র‍্যালিটি হিলি স্থলবন্দর ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হিলি রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া তারেক হোসেন বলেন, আর কিছুদিন পরই ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। সেই বিশ্বকাপে তাদের প্রিয় দল আর্জেন্টিনা অংশ নেবে এবং এবারও চ্যাম্পিয়ন হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, সারা দেশে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি ও শোভাযাত্রার অংশ হিসেবে হিলিতেও এ আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, হাজার হাজার মানুষ এ র‍্যালিতে অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী রুপকথা বলেন, বিশ্বকাপ সামনে রেখে তারা নিজেদের দলকে উৎসাহ দিতে চান। একই সঙ্গে হিলিতে আর্জেন্টিনার সমর্থক কতটা শক্তিশালী, সেটিও তুলে ধরতে চান। তিনি বলেন, আর্জেন্টিনার দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং দলটি বর্তমানে বিশ্ব র‍্যাংকিংয়েও শীর্ষ অবস্থানে আছে। তাই তাদের জয়ের সম্ভাবনাও বেশি।

আরেক সমর্থক সবুজ হোসেন বলেন, হিলির আর্জেন্টিনা সমর্থকেরা সবাই এ আয়োজনে অংশ নিয়েছেন। তিনি জানান, তাদের কাছে ৪০০ মিটার দীর্ঘ একটি পতাকাও রয়েছে। তার ভাষ্য, হিলিতে আর্জেন্টিনার সমর্থন কতটা ব্যাপক, সেটিই তারা এ আয়োজনের মাধ্যমে দেখাতে চান। তিনি আশা প্রকাশ করেন, এবার আর্জেন্টিনা তৃতীয় তারকার সঙ্গে চতুর্থ তারকাও যুক্ত করবে।

মিনহাজুল ইসলাম বলেন, দলে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো পল, ‍জুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড় রয়েছেন। তাই তিনি আবারও আর্জেন্টিনার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।

ক্ষুদে সমর্থক রাকিব হোসেন বলেন, তিনি আর্জেন্টিনা দলের খেলা দেখতে ভালোবাসেন এবং দলটিকে মন থেকে সমর্থন করেন। বাবার সঙ্গে র‍্যালিতে অংশ নিয়ে আনন্দ-উল্লাস করার কথাও জানান তিনি।

হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন র‍্যালিতে অংশ নিয়ে বলেন, তারা কোনো দেশকে নয়, একটি ফুটবল দলকে সমর্থন করেন। তিনি বলেন, তারা আর্জেন্টিনা ও মেসির ভক্ত হলেও অন্য কোনো দলের প্রতি বিদ্বেষ পোষণ করেন না। সবাই মিলে ফুটবল উপভোগ করাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, ফুটবল অনিশ্চয়তার খেলা হলেও তারা আশা করছেন, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।

/ইউএস/
সম্পর্কিত
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
২০২৬ বিশ্বকাপ নিয়ে প্রাণী ও মানুষের যত ভবিষ্যদ্বাণী
অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়