ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৬ জন আটক

যশোর প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ১৪:২০আপডেট : ০৫ জুন ২০২৬, ১৪:২০

যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম সাংবাদিকদের  জানান, বৃহস্পতিবার যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকালে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে এসে কয়েকজন রোস্তমপুর এলাকায় মিছিল শুরু করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। সে সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ছয় জনকে আটক করে। আটককৃতরা হলেন- বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতয়ালি থানাধীন এলাকার ইয়াসিন আরাফাত নীরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহমেদ স্বাধীন (১৭), তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।

ওসি সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
নোয়াখালীর সেই ওসি প্রত্যাহার
নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়