দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ১৫:০৪আপডেট : ০৪ জুন ২০২৬, ১৫:০৪

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। শৈলকূপা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন সকালে দেশি অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন।

ওসি জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানোয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি
৬ শিশুর পরিবারপ্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন: শিশির মনির
রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়