ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ১৩:০৫আপডেট : ০৪ জুন ২০২৬, ১৩:০৫

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলমকে অবশেষে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়।

বুধবার (৩ জুন) ঢাকার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বদলির আদেশ দেন।

দিদারুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এক নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলা এবং অনিয়ম-দুর্নীতির।

মহাপরিদর্শকের আদেশে বলা হয়, বর্তমানে কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আনোয়ারুল করিম।

জানা গেছে, জেল সুপার দিদারুল আলম তার অধীনস্থ কর্মচারী এক নারী কারারক্ষীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর ভাষায় কথা বলেন। ওই কথোপকথনের অডিও রেকর্ডটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ভৈরবসহ সারা জেলায় তোলপাড় শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়