হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচের রাস্তায়, আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০১:৫২

হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের রেলিং ভেঙে গাড়িটি নিচের রাস্তায় পড়ে যায় রাজধানীর হাতিরঝিলের দুই নম্বর ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের রাস্তায় পড়ে গেলে চালকসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ও রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জানান, দুর্ঘটনার পরপরই রামপুরা থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে রামপুরা থানার ওসি জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, আহতদের মধ্যে শেখ মোহাম্মদ সাদমান নামে একজন মগবাজার ওয়্যারলেস গেটের ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি তিন জনের তথ্য এখনও জানা যায়নি।
গাড়িটি ব্রিজের ওপর থেকে নিচের রাস্তায় পড়ে যায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ‘আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’
রামপুরা থানার ওসি প্রলয় কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানের আগেই পথচারীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আমরা গাড়িটি উদ্ধার করেছি। সেটি এখন আমাদের হেফাজতে আছে।’
এদিকে, রামপুরার টহল পুলিশের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়ির ভেতরে মদের বোতল পাওয়া গেছে। ধারণা করছি, তারা মদ্যপ অস্থায় গাড়ি ড্রাইভ করছিল। তিন জন ছেলে ও এক মেয়ে ছিল গাড়িতে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়েক মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়িটি আইডিএলসি কোম্পানির নামে নিবন্ধিত। গাড়ির ভেতরে হামিদা নামের এক নারীর ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘আহত শেখ মোহাম্মদ সাদমান মগবাজারের কমিউনিটি হাসপাতালে ভর্তি আছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। পরিবারের লোকজন আসছে।’ এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এআরআর/এমও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি