টিকিট দেখিয়ে ঢুকতে হবে রেলস্টেশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১৪:৩৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৪:৩৬

টিকিটবিহীন যাত্রীদের ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন। সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রীরা টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন।

এছাড় টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে না বলেও জানান রেলমন্ত্রী।

ঈদযাত্রা সহজ করতে রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না জানিয়ে তিনি বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। যাত্রীদের ঈদযাত্রা আনন্দদায়ক করতে ঈদের ছুটি রেলের কর্মচারীরা ভোগ করতে পারেন না। 

শিডিউল বিপর্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, এখন যেটা চলছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। তবে এক লাইনে ট্রেন চললে সেক্ষেত্র কোনও দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। 

যাত্রার দিনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, প্রতিদিন আন্তঃনগর ট্রেনে আসন ও  স্ট্যান্ডিং টিকিট মিলে প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বেন।

এসময় রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন
সর্বশেষ খবর
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে